জেলা শ্রমিকদলের পরামর্শ সভায় মেয়র জি কে গউছ===== খালেদা জিয়ার সমাবেশ বানচাল করতে ১/১১ এর এক কুলাঙ্গারের অনুসারীরা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আগামী ৬ অক্টোবর হবিগঞ্জের জন্য একটি শুভদিন। আর এই দিনটির জন্য হবিগঞ্জবাসী অধির আগ্রহে অপো করছে। জাতীয় রাজনৈতিক প্রোপটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হবিগঞ্জের সমাবেশে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখবেন। মেয়র বলেন- সিলেট অভিমুখে রোড মার্চের সময় শায়েস্তাগঞ্জে বেগম খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু বিএনপি নামধারী আওয়ামীলীগের এজেন্ট হিসেবে কাজ করছে এমন কিছু লোকরের কারনে মঞ্চের শৃংখলা রাখা সম্ভব হয়নি। সেই দিন ১৭ মিনিট মঞ্চের পাশে গাড়ীতে বেগম খালেদা জিয়া বসেছিলেন। সেই চক্রটি আবারো নতুন ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান উইকিলিক্সের কাছে দেয়া এক সাাতকারে বলেছেন “১/১১ এর সময় কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। সেই সময় তারেক রহমানের উপর যারা হাত তুলেছিলেন তাদের মধ্যে হবিগঞ্জের এক কুলাঙ্গারের নাম তিনি উল্লেখ করেছেন। সেই কুলাঙ্গারের অনুসারীরা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। হবিগঞ্জে বেগম খালেদা জিয়ার সমাবেশ বানচাল করার চেষ্টা করছে। এ জন্য বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করতে হবে।
গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসকাবে জেলা শ্রমিকদলের এক পরামর্শ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হবিগঞ্জে বিএনপি বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- হবিগঞ্জে যত উন্নয়ন হয়েছে তার অধিকাংশ বিএনপির আমলে এম সাইফুর রহমানের মাধ্যমে হয়েছে। আবারো বিএনপির মতায় আসলে হবিগঞ্জের অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করা করা হবে। এ জন্য নেত্রী যার হাতে ধানের শীর্ষ তুলে দিবেন তার নেতৃত্বে সকলকে হবিগঞ্জে কাজ করতে হবে। মেয়র জি কে গউছ বলেন- বেগম খালেদা জিয়ার হবিগঞ্জ আগম উপলে বিএনপির সভায় একদল উচ্ছৃংখল যুবকের সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ২টি মিথ্যা মামলা দিয়েছে। বিএনপি নেতা এম ইলিয়াছ আলীর জন্য হবিগঞ্জে আন্দোলন করতে গিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ৭টি মামলা দিয়েছিল। সেইসব মামলা মোকাবেলা করেছি। মিথ্যা প্রমাণিত হওয়ায় নেতাকর্মীরা বেখসুর খালাস পেয়েছে। বর্তমানের ২টি মামলাও আদালতে মিথ্যা প্রমাণিত হবে। তিনি আগামী ৬ অক্টোবরের খালেদা জিয়ার সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। শাহ আব্দুল আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট বজলুর রহমান ও রফিকুল হায়দার সিদ্দিকী, মাহবুব আলী খান, কুতুব উদ্দিন, ইওয়াউর মিয়া, আব্দুল আজিজ আবিদ, ইলিয়াছ মিয়া, রতন আনসারী, শুকুর মিয়া, এডভোকেট মোক্তাদির, আলমগীর মিয়া, করিম সরকার, এমদাদুল হক টেনু, আব্দুল গফফার, এম এ মুনিম প্রমুখ।
সভায় জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ ও জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।











