হবিগঞ্জে জামায়াত নেতা সড়ক দুর্ঘটনায় নিহত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও হবিগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ নুরুল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল দুপুরে হবিগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের সামনে দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। মৃত্যুকালে তার বয়স ৭০ বছর। স্বাধীনতার পর থেকেই তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বয়োবৃদ্ধ এই জামায়াত নেতা মৃত্যুকালীন সময়ে হবিগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ছিলেন। গতকাল বিকেল সাড়ে ৫টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

CREDIT_FOOTER