
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সভা চলাকালে সভা সভাস্থলের বাহিরে বিশৃংখলতা সৃষ্টির চেষ্টা করায় কুখ্যাত সন্ত্রাসী মান্নানকে গণপিটুনী দিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্তত ৩০জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৪ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ট টিয়ারসেল নিক্ষেপ করে।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হবিগঞ্জ আগমন উপলক্ষে গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শমসের মুবিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব ...