Daily Archives: September 8, 2012

নবীগঞ্জে বইছে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের হাওয়া

মোঃ সরওয়ার শিকদার ॥ নবীগঞ্জের সদ্য প্রয়াত উপজেলা পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজীর মৃত্যুতে শূণ্য ঘোষিত পদে নির্বাচনের হাওয়া বইতে শুরু হয়েছে। যদিও নির্বাচন অনুষ্টিত হবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। তার পরও থেমে নেই প্রার্থী এবং তাদের সমর্থকদের আলোচনা। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্টানে প্রার্থীরা ছুটে যাচ্ছেন। সন্ধার পর চায়ের দোকানগুলোতে চলে নির্বাচন নিয়ে চুলছেড়া বিশ্লেষন। এই মুহুর্তে নির্বাচন হলে কে হবে নবীগঞ্জের সেই ভাগ্যবান ব্যক্তি। প্রার্থীরা ও তাদের সমর্থকেরা গ্রামে গ্রামে ভোটারদের কাছে যাচ্ছেন এবং সালাম আদাব চালিয়ে যাচ্ছেন। এবারের উপ-নির্বাচনে প্রায় হাফ ডজন প্রার্থী নির্বাচন করতে মাঠ চষে বেড়াচ্ছেন। উপ-নির্বাচনে প্রার্থী মনোনয়ন এবং প্রক্রিয়া নিয়ে চলছে বিচার বিশ্লেষন। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় ...
CREDIT_FOOTER