হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ॥ ব্যাংক কর্মতকর্তা নিহত
স্টাফ রিপোর্টার ঃ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় সিএনজি চালিত অটো রিক্সার সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ফারুক মিয়া (৩০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার কাটখাল গ্রামের ফজলুর রহমানের পুত্র। জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে ভাদৈ ফরেস্ট অফিসের কাছে হবিগঞ্জগামী অটোরিকশাটির সাথে শায়েস্তাগঞ্জগামী একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অটো রিক্সা যাত্রী ফারুককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহত ফারুক গ্রামীণ ব্যাংকের নরসিংদী শাখার সহকারী ম্যানেজার ছিলেন।
গরিবের ঘরে জ্ঞানের বিস্ফোরণ রাশিদার জন্য শুভ কামনা
=এম এ মজিদ=
বাবা রফিক আলী মানসিক ভারসাম্যহীন। দু’টি হত্যাকান্ডের অভিযোগ রয়েছে বাবার বিরুদ্ধে। জেলও খেটেছেন দীর্ঘদিন। বছরের ৯মাসই তাকে বেধে রাখতে হয়। বিয়ে করেছেন ২টি। দুই মায়ের ঘরে ভাইবোন ৫জন। নিজের মায়ের ঘরে রাশিদা ১ম। রাশিদার মায়ের ঘরে দুই বোন ১ ভাই। ১২ বছরের একমাত্র ভাই নুরুল আমিন থাকে পুরাতন কাপড়ের দোকানে কর্মচারী হিসাবে। ছোট বোন সুলতানা থাকে নানার বাড়ি চুনারুঘাটের বরকুটা গ্রামে। সৎ মা থাকেন তার পিত্রালয়ে। একদন্ড কৃষি জমি নেই পরিবারে। এ বাড়ি সে বাড়ি কাজ করে সংসার চালানোর ব্যর্থ চেষ্টা মায়ের। রোদ বৃষ্টি ছুয়ে যায় রাশিদার পরিবারকে। পড়ার মতো চেয়ার টেবিল নেই ঘরে। আজ এ ঘর তো কাল সে ঘরে বসে বসে লেখাপড়া চালিয়ে জীবনের প্রথম পাবলিক ...
অবশেষে রাষ্ট্রিয় মর্যাদায় নবীগঞ্জের প্রিয়মুখ হাদী গাজীর দাফন সম্পন্ন
মোঃ আলমগীর মিয়া / শাহ সুলতান আহমদ, নবীগঞ্জ থেকে ঃ অবশেষে রাষ্ট্রিয় মর্যাদায় শায়িত হলেন সর্বজন শ্রদ্ধেয় উপজেলার প্রিয়মুখ বীর মুক্তিযুদ্ধা দেওয়ান গোলাম ছরওয়ার হাদী গাজী। গতকাল শুক্রবার সকাল ৯টায় মরহুমের প্রথম জানাজা দেবপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় অনেক জল্পনা কল্পনার পর সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের উপস্থিতিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাষ্ট্রিয় মর্যাদায় সালাম জানানোর পর নবীগঞ্জ শহরের ওসমানী রোডের টেকাদঘীর মার্কেটের পেছনের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সিলেট শাহজালাল (রহ) এর মাজারের নিয়ে যাওয়ার পথে মৌলভীবাজারের শেরপুর বাজারে তৃতীয় জানাযা অনুষ্টিত হয়। সর্বশেষ বাদ জুম্মাহ সিলেট শাহজালাল (রহ) এর মাজার প্রাঙ্গনে চর্তুথ জানাজা নামাজ শেষে মাজার প্রাঙ্গনে ...
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ’র হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন
প্রেস বিজ্ঞপ্তি ঃ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ এর হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপল্েয গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসকাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্য মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও আফজাল সামির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদের সিলেট জেলা আহ্বায়ক এডভোকেট আল আসলাম মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, জাসাদ ...














